জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক সংঘর্ষে নারী সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
জানা গেছে, ১ সেপ্টেম্বর বুধবার জগন্নাথপুর উপজেলা কলকলিয়া ইউনিয়নের সাংগিয়ারগাঁও গ্রামে সংঘর্ষে আংগুর আলম, দিপু মিয়া, জাহাঙ্গীর আলম, ফাতেমা বেগম, ঘিপুরা গ্রামের মিলন্দর আলী ও পাইলগাঁও গ্রামের গোলবাহার বেগম সহ পৃথক স্থানে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে আংগুর আলম, ফাতেমা বেগম ও মিলন্দর আলীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।



