জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ সিলেট মহানগর ৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ আগষ্ট) আখালিয়াস্থ বর্ডার গার্ড স্কুল সংলগ্ন এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুবলীগ লীগ নেতা রাজন মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর কৃষকলীগের সহ সভাপতি ডা. নজরুল ইসলাম ফারুকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সিলেট মহানগর যুবলীগ নেতা মুফতি আনিসুর রহমান তিতাস, সিলেট মহানগর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রোকেন, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য একরাম হোসেন, যুবলীগ নেতা রতীন্দ্র দাশ ভক্ত, মহানগর ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান ইমন, সাহান আহমদ। বিজ্ঞপ্তি






