চিকিৎসাধীন বদরুল হক খছরুকে হাসপাতালে দেখতে গেলেন রাজনৈতিক নেতৃবৃন্দ

13

জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বদরুল হক খছরুকে হাসপাতালে দেখতে গেলেন রাজনৈতিক দলের সিলেটের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৬ জুলাই) বিকেলে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ তলার ৩২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন বদরুল হক খছরুকে দেখতে যান নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের বোর্ড অব ডারেক্টর এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু, জকিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আখতার হোসেন রাজু, মহানগরীর ২২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি জুনেদ আহমদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক ইজ্জাদুর রহমান মুন্না ও জকিগঞ্জ উপজেলা যুবদল নেতা সাহেদ আহমদ শিপু। বিজ্ঞপ্তি