স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান। গত বৃহস্পতিবার তিনি করোনায় আক্রান্ত হন। এরপর গতকাল শুক্রবার সকালে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
তিনি জানান, লুৎফু র রহমানকে গতকাল সকাল থেকে মাউন্ট এডোরা (আখালিয়া) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে। লুৎফুর রহমানের সুস্থতার জন্য তিনি সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।







