সিলামে যুবনেতা আনহারের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

11

ফ্রিডম ব্লাড ডোনেশন এন্ড সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিভিন্ন বাজারে করোনা মহামারীতে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক, হ্যান্ডওয়াশ সহ সেইফটি সামগ্রী বিতরণ করা হয়েছে। ৯ জুলাই শুক্রবার বিকেলে সিলাম ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ক্লাবের সভাপতি মো: আমিনুল ইসলাম আনহার।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি: এডভোকেট আবেদুস সামাদ, সহ-সভাপতি: জুবায়ের আহমদ, খালেদ মাসুম, সাধারণ সম্পাদক মো: আবু সালেহ, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত আনছার, সহ-সাংগঠনিক সম্পাদক: বাবলু আহমদ টিপু, আইটি সম্পাদক আব্দুল কাইয়ুম, অর্থ সম্পাদক শাহ পাবেল আহমদ, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম খাঁন, সহ-সমাজসেবা সম্পাদক সাদেক আলী, ক্রীড়া সম্পাদক রাজু আহমদ, সহ-প্রচার সম্পাদক শিপন আহমদ, ফাহিম আহমদ, পারভেজ আহমদ রনি, শাহনাজ আহমদ, শিপন আহমদ, জাহিদ আহমদ, শাহনুর আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি