সাগর আহমেদ :
এই পতাকা অনেক দামি
ভাইয়ের রক্তে কেনা,
এই পতাকায় বিশ্ব মাঝে
যায় নিজেদের চেনা।
এই পতাকা আনতে গিয়ে
জীবন ধরে বাজি,
এই পতাকায় মিশে আছে
লাখো শহীদ গাজি।
এই পতাকা বিশ্ব জুড়ে
উদিত এক রবি,
এই পতাকা মা মাটি আর
প্রকৃতির এক ছবি।
Kazirbazar.com
