কে.এম লিমন গোয়াইনঘাট থেকে :
গোয়াইনঘাটে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তামিম মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত তামিম মিয়া গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের নুরুল আমিন ওরফে কটাই’র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায় বৃহস্পতিবার (৩ জুন) সকালে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাপাতে তার মৃত্যু হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমেদ বজ্রপাতে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।







