জগন্নাথপুরে প্রবাসীর অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

16
জগন্নাথপুরে খাদ্য সামগ্রী বিতরণ।

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী নির্যাস মিয়ার অর্থায়নে পৌর শহরের ৪নং ওয়ার্ডের ৬ শত দরিদ্র মানুষের মধ্যে মাহে রামাদ্বান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ৩ দিন ধরে ধারাবাহিক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ হচ্ছে। এরই অংশ হিসেবে ২২ এপ্রিল বৃহস্পতিবার দক্ষিণ হবিবপুর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গ্রামের প্রবীণ মুরব্বি ও শালিসি ব্যক্তি আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী কমর উদ্দিন আমির হোসেন, পাটলি ইউমেন্স কলেজের প্রভাষক হাফিজ ক্বারী শিহাব উদ্দিন, ক্বারী জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও তরুণ সমাজসেবক কামাল হোসেন।
এতে দোয়া পরিচলানা করেন মাওলানা মহি উদ্দিন মিছবাহ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফজলুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন কাওছার আহমদ। এ সময় পৌর কাউন্সিলর জিতু মিয়া, শাহিন মিয়া, সাবেক ইউপি সদস্য ফিরোজ আলী, প্রবীণ মুরব্বি আছকির আলী, আবদুল করিম, আবদুল মালিক, আবুল খয়ের, জামাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। এতে পরিবার প্রতি ২ লিটার সোয়াবিন, ২ কেজি পেয়াজ, ১ কেজি মশুর ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি ময়দা ও ৫০০ গ্রাম খেজুর করে শেষ দিনে ২৪০ পরিবারে বিতরণ করা হয়।