মোঃ এনামুল হক :
সূর্যমুখী ফুলের হাসি
দেখতে ভালোবাসি,
সূর্যমুখী দেখতে তাই
গ্রামে ছুটে আসি।
সূর্যমুখীর হাসি ভরা
সূর্যের দিকে মুখ,
সূর্যমুখী হলদে তুমি
তোমার হৃদয়ে সুখ।
তোমায় নিয়ে গুণীজন
গায় কতো গান,
ঔষধ হিসেবে রোগ সারাতে
আছে তোমার অবদান
Kazirbazar.com
