সাগর আহমেদ
নতুন ভোরে মধুর সুরে
পাখির শুনি গান,
মিষ্টি হেঁসে সূর্য্যি মামা
ভরিয়ে দেয় প্রাণ।
সবুজ ডালে ময়না, টিয়া
গাইছে নতুন সুরে,
খোকা খুকির ছোটাছুটি
নতুন জামা পড়ে।
নতুন দিনে সবার মনে
সুখের বীণা বাজে,
নতুন নতুন স্বপ্ন নিয়ে
পৃথিবীটা সাজে।
Kazirbazar.com
