কবির কাঞ্চন
দেশের জয়গান গেয়ে গেয়ে
মুজিব হলে গায়ক
স্বাধীনতার ইতিহাসে
তুমিই মহানায়ক।
বাংলাদেশের ঘরে ঘরে
তুমিই সুপারহিরো
তোমার ছায়ায় বাঙালি আজ
ইতিহাসে বীরও।
তোমার চোখে স্বপ্ন দেখে
বাংলাদেশের মাটি
পুড়ে পুড়ে সোনার মতো
নেতা হলে খাঁটি।
Kazirbazar.com
