গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে স্বাস্থ্য বিধি অনুসরণ না করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার বিকাল ৩টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সিলেট -জকিগঞ্জ সড়কের পাঁচমাইল নামক এলাকায় মাস্ক না পরা ও সামাজিক দূরত্ব বজায় না রেখে চলায় ১৮ জনকে মোট ৩২৯০ টাকা জরিমানা করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন বলেন, স্বাস্থ্য বিধি অনুসরণ না করে চলায় ১৮ জনকে মোট ৩২৯০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে ও জনসচেতনতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ও তিনি জানান। অভিযান পরিচালনাকালে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।




