জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জে শনিবার বিকেলে বজ্রপাতে গরুসহ এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ী কালিগঞ্জ বাজারের তানিশা বস্ত্র বিতানের মালিক ও মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের আতাই মিয়ার ছেলে ইসলাম উদ্দিন বলই (৪০)।
স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মাঠে থেকে গরু বাড়িতে আনার পথে ইসলাম উদ্দিন বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই গরুসহ তিনি মারা যান। নিহত ইসলামের স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের বলেন, ‘আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবারের সিদ্ধান্তে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হবে।’








