হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রশাসনের নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে বানিয়াচং উপজেলার বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান।
অভিযানকালে সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় রাসেল মিয়াকে ৪০০০, রাহুল মিয়াকে ১০০০, বজলুল হককে ৫০০ অযথা বাহিরে ঘোরাঘুরি করায় ইফতেখার আলমকে ২০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান বলেন, নিজের এবং দশের ভবিষ্যতের কথা বিবেচনা করে সকলকে নিরাপদে গৃহে অবস্থান করতে হবে। সকলের সতর্ক অবস্থানই দেশকে নিরাপদ রাখতে পারে বলে জানান তিনি।










