আশরাফ আলী চারু
অলি আসে ফুলতলাতে
হাসে ফুলের কলি
অলি ছাড়া জানা তাদের
সবই জলাঞ্জলি।
খায় সে মধু কাজ করে সে
ফুল কলিদের লাভে
তাদের ছাড়া রেনুগুলো
কে ছড়াতে যাবে!
এমন করেই এই জগতে
বাঁচান মহান প্রভু
বুঝার পরেও সবাই ভুলে
বাঁচান তিনি তবু ।
Kazirbazar.com
