মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

15

মাধবপুর থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে আপন মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছ পুলিশ। তিনি উপজেলার বেঙ্গাডোবা গ্রামের ফুল মিয়ার ছেলে। গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃত আপন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মাধবপুর থানার এসআই কামাল হোসেন জানান, গত রবিবার রাতে নোয়াপাড়া এলাকায় গ্রেফতারকৃত আপন মিয়া সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে এমন খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক, বালু পাচারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে নেওয়া হলে বিচারকের নির্দেশে তাকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়।