শ্রমিক নেতা সামছুল হকের ইন্তেকাল

35

সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট ৭০৭) এর অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধা উপ-পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আখালিয়া দানুহাটাপারের মৃত মহরম আলীর ছেলে সামছুল হক সমছু বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে যান। মরহুমের নামাজে জানাযা শুক্রবার বাদ জুম্মা আখালিয়া নবাবী মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোশেনের কাউন্সিলর মুখলেছুর রহমান কামরান, সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (৭০৭) এর সভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, কার্যকরি সভাপতি সুন্দর আলী খান, সহ সভাপতি মানিক খান, যুগ্ম সাধারন সম্পাদক শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, অর্থ সম্পাদক মামুনর রশীদ মামুন, মৌলভীবাজার উপ-পরিষদের সম্পাদক আলতাব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রাজা আহমদ রাজা, টিলাগড় উপ পরিষদের সম্পাদক এম এ করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক আলেক খান, আব্দুল্লাহ, প্রবীণ শ্রমিক নেতা শাহজাহান প্রমুখ। বিজ্ঞপ্তি