জগন্নাথপুরে সংঘর্ষে স্কুলছাত্রী সহ আহত ৩

24

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে সরকারি খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে স্কুলছাত্রী সহ কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, ৫ জানুয়ারি শনিবার সন্ধ্যায় সরকারি খাস জমি দখল নিয়ে গ্রামের লিটন দাস ও অধীর দাসের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় অধীর দাস (৩৫), সুপ্রতি রাণী দাস (৪০) ও স্কুলছাত্রী মৌসুমী দাস (১৫) আহত হন। আহতদের মধ্যে ২ জনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য আহতকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে আহত অধীর দাসের পক্ষে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের আলোকে ৬ জানুয়ারি রোববার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।