জাতীয় গ্রিডে ত্রুটি, নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়ে সিলেট

82

স্টাফ রিপোর্টার :
জাতীয় গ্রিড লাইনে ত্র“টি দেখা দেয়ায় সিলেটজুড়ে নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। ঘন্টার পর ঘন্টা biddutসিলেটের বিভিন্ন এলাকা ছিল অন্ধকারে। কিছুক্ষণের জন্য বিদ্যুতের দেখা মিললেও ফের অন্ধকারে নিমজ্জিত  হয়েছে। এমনিতেই গতকাল গরমে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষের জীবন যাত্রা তার উপর ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় মানুষের কষ্টের শেষ ছিল না। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের বেশী সমস্যায় পড়তে হয়েছে। বিদ্যুৎ না থাকায় অনেকেই পানির জন্য গোসল ও অজু করতে পারেননি। অনেক শিক্ষা-প্রতিষ্ঠানে ক্লাস করতে হয়ে চরম দুর্ভোগের মধ্যে। অনেকেই অভিযোগ করেছেন, বিদ্যুৎ না থাকার বিষয়টি জানতে চেয়ে সিলেট বিদ্যুৎ অফিসে ফোন দিলেও বেশীর ভাগ সময়ই কেউ ফোন রিসিভ করেনি। আর দু’একবার ফোন করলেও কেন বিদ্যুৎ নেই এর কোন সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় গ্রিডের বিদ্যুৎ লাইনে ত্র“টি দেখা দিলে বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে সিলেট। ত্র“টি সারাতে বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ করছে বলেও জানা গেছে। ত্র“টি সারাতে কতো সময় লাগবে তা এখনো বলা যাচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা।
জাতীয় গ্রিডে ত্র“টি দেখা দেওয়ায় কুমারগাঁও গ্রীড থেকে সীমিত ভাবে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে গ্রাহকদের চাহিদার অনুপাতে গ্রীডের উৎপাদন ক্ষমতা কম থাকায় সঠিক বিতরণ করা সম্ভব হচ্ছে না। যার কারণে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
এ ব্যপারে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাসকে তাঁর ব্যবহৃত মুঠোফোন নাম্বারে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।