সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, গনতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে জনতার মুক্তিকামী জনতার অবরোধ চলছে, চলবেই। হামলা-মামলা, গ্রেফতার নির্যাতন মুক্তিকামী জনতার আন্দোলন দমিয়ে রাখতে পারবে না। ২০ দলীয় জোট আহূত টানা অবরোধ সফলে দেশপ্রেমিক জনতা যেভাবে গর্জে উঠেছে পূর্ণাঙ্গ বিজয় না হওয়া পর্যন্ত এই গর্জন বন্ধ হবে না। ইতিহাস সাক্ষী পৃথিবীর সকল স্বৈরাচার ও বাকশালীদের পরিনতি কখনো ভাল হয়নি। গণতন্ত্র হত্যার দায়ে আওয়ামীলীকেও জনতার আদালতে জবাবদিহি করতে হবে। চলমান আন্দোলন নস্যাৎ করতে অবৈধ সরকারের হামলা-মামলা, গণগ্রেফতার ও পুলিশী তল্লাশির নামে হয়রানী পাক বাহিনীর বর্বরতাকেও হার মানাচ্ছে। সময় থাকতে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে ফ্যাসিস্ট সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাগারে আটক সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ ও সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী সহ ২০ দলীয় জোটের সকল রাজবন্দীদের অবলিম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
গতকাল রবিবার ২০ দলীয় জোট কেন্দ্র আহূত টানা অবরোধ চলাকালে নগরীর সুবিদবাজার এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াত নেতা মুফতি আলী হায়দার, মু. আজিজুল ইসলাম, ক্বারী আলাউদ্দিন, শফিকুল আলম মফিক, এডভোকেট আজিম উদ্দিন, ছাত্রশিবির নেতা হাফিজ বদরুল ইসলাম ও সুলতান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





