জগন্নাথপুরে র‌্যাবের অভিযানে পাইপগান উদ্ধার

34

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি দল জগন্নাথপুর উপজেলার সাহারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে জনৈক তৈয়ব আলীর বাড়ীর পশ্চিম দিকে মাটির রাস্তার উপর হতে ১ (এক) টি দেশীয় তৈরী পাইপ গান (এলজি) উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই অভিযান চালনো হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।