জগন্নাথপুরে মিনিবার ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

53

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে সপ্তাহ ব্যাপী জুনিয়র মিনিবার ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই (নতুনপাড়া) গ্রামের স্কুল ছাত্রদের উদ্যোগে স্থানীয় নলজুর নদীর ভরাট হয়ে যাওয়া মাঠে গত ১৯ ডিসেম্বর থেকে খেলা শুরু হয়। এ প্রতিযোগিতায় মোট ১৮ টি দল অংশ গ্রহন করে। গতকাল শুক্রবার ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনাল প্রতিযোগিতায় বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়। নির্ধারিত সময় খেলা শেষে ২-০ গোলে বার্সেলোনাকে হারিয়ে রিয়াল মাদ্রিদ বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী খেলোয়াদের হাতে পুরস্কার তুলে দেন খেলা কমিটির বিচারক মন্ডলীর সভাপতি ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া। এ সময় কৃতি দাবা খেলোয়াড় মোঃ নুর মিয়া, তাজুদ মিয়া চৌধুরী, ছানা মিয়া, জুনিয়র ফুটবল খেলোয়াড় আফরোজ মিয়া, মুহিদ মিয়া, আফজল মিয়া, সুদীপকর, শাহীন মিয়া, মুজাহিদ মিয়া, রাসেল মিয়া, আনফর আলী, মুতাসির আলী, জুবেল মিয়া, সেজু মিয়াসহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।