ওসমানীনগরে কুখ্যাত সিএনজি চোর গ্রেফতার

75

Osmani dakat picগত ৮ ডিসেম্বর ওসমানীনগর থানা পুলিশ বিশ্বনাথ থানা পুলিশের সহায়তায় আন্ত:জেলা সক্রিয় ২ সিএনজি চোরকে আটক করেছে। আটককৃতরা হলো, আব্দুল কাহার (২৮), পিতা আ: মতলিব, সাং দুর্যাপুর @ দুর্যাকাপন থানা: বিশ্বনাথ, দুলু মিয়া (২৮), পিতা মাসুক আলী, সাং ব্রা‏হ্মণগ্রাম থানা: ওসমানীনগর উভয় জেলা: সিলেট। তারা ইং ০৭/১২/১৪ তারিখ রাত্র অনুমান ৮টায় হতে পরদিন ৮ ডিসেম্বর ভোর অনুমান ৬টায় যেকোন সময় ওসমানীনগর থানাধীন সুন্দিখলা গ্রাম হতে মো: ফয়সল আহমদ পিতা মৃত মখলিছ মিয়ার সিএনজি গাড়ী সিলেট থ-১২-২৪১৪ নং গাড়ীটি বাড়ীর উঠান হতে চুরি করে নিয়ে যায়। তারা চোরাই গাড়ী নিয়ে বিশ্বনাথ থানার হাবড়া বাজার দিয়ে যাওয়ার সময় বাজারের স্থানীয় লোকজন সন্দেহবশত আসামী আব্দুল কাহার ও দুলু মিয়াদের সিএনজি গাড়ীসহ আটক করে। জিজ্ঞাসাবাদে আসামীগণ অপর আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে এবং সিএনজি গাড়ী চুরির কথা স্বীকার করে। ইতোপূর্বে আসামী আব্দুল কাহার ওসমানীনগর থানার মামলা নং ০১ তারিখ ০১/০২/২০১৪খ্রি: ধারা-৩৯৫/৩৯৭ দ:বি: মামলায় জেল খেটেছিল। তাছাড়া তার নামে ১। বিশ্বনাথ থানার মামলা নং-০৬ তাং-০৬/০২/২০১৪খ্রি: ধারা-৪৬১/৩৮০/৪১১ দ:বি: ২। বিশ্বনাথ থানার মামলা নং-০৮ তাং-১৩/০১/২০১৩খ্রি: ধারা-৩৯৫/৩৯৭ দ:বি: হবিগঞ্জ জেলার বাহুবল থানার মামলা নং-০২ তাং-০৭/০৪/২০১১খ্রি: ধারা-৪৫৭/৩৮২ দ:বি: রয়েছে। আসামী আব্দুল কাহার সক্রিয় চোর দলের সদস্য। সে সিলেট জেলার বিভিন্ন স্থানসহ পার্শ্ববর্তী জেলাসমূহে চুরি ডাকাতি করে থাকে। তার অপর সহযোগী আসামী দুলু মিয়াও একজন সক্রিয় চোর দলের সদস্য। উক্ত ঘটনায় মো: ফয়সল আহমদ পিতা মৃত মখলিছ মিয়া সাং সুন্দিখলা থানা: ওসমানীনগর জেলা: সিলেটের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ওসমানীনগর থানার মামলা নং-৪ তারিখ ০৮/১২/২০১৪খ্রি: ধারা-৩৭৯/৪১১ দ:বি: রুজু করা হয়েছে। মামলাটি এসআই রাকিবুল হাছান তদন্ত করছেন। অপরাপর আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিজ্ঞপ্তি