জগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

25

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে পানিতে ডুবে মুছা মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে সিলেটের সিলাম ইউনিয়নের সিলাম গ্রামের আব্দুল আলীমের ছেলে। সে কয়েক দিন আগে মা-বাবার সাথে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে মুছা তার নানার বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে বেলা সাড়ে ১১ টার দিকে পানির নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির অকাল মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।