সিলেটে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ পুনঃস্থাপনের দাবিতে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি

8

 

বাংলাদেশের আধ্যাত্বিক ও অর্থনৈতিক রাজধানী বিভাগীয় শহর পূণ্যভূমি সিলেটে হাইকোর্টের পূর্ণাঙ্গ স্থায়ী বেঞ্চ পুনঃস্থাপন ও প্রতিষ্ঠাসহ সিলেট বিভাগের বিচার ব্যবস্থার উন্নয়ন সহ ৩১ দফা দাবীতে সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর পক্ষ থেকে সিলেটে সফররত বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এর হাতে স্মারকলিপি প্রদান করা হয়। শনিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে এ স্মারকলিপি প্রদান করেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি, সিলেট জেলা বার এর সিনিয়র আইনজীবী জনাব বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, ফোরামের কোষাধ্যক্ষ শরীফুল হুদা চৌধুরী এডভোকেট।
এছাড়াও জেলা বিভাগীয় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ, জেলা জজশীপের মাননীয় বিচারকবৃন্দ, সিলেটের পিপি, জিপি, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রিন্ট ও ইক্টেট্রানিক্স মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।