শ্রীমঙ্গলে ৬ প্রতিষ্ঠানে ৫২ হাজার টাকা জরিমানা আদায়

4

শ্রীমঙ্গল প্রতিনিধি

শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। শনিবার দুপুরে শহরের হবিগঞ্জ রোড এলাকায় অবস্থিত একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ।
অভিযানে রাজমহল, বনফুল, স্বপ্ন, টেস্টি ট্রিটসহ ছয়টি প্রতিষ্ঠানকে খাদ্যপণ্যের মেয়াদোত্তীর্ণ অবস্থায় সংরক্ষণ, যথাযথ মূল্য তালিকা প্রদর্শনে ব্যর্থতা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং অনুমোদনহীন বিদেশি পণ্য বিক্রির মতো গুরুতর অনিয়মে অভিযুক্ত করা হয়। অভিযানে ধরা পড়া এসব অনিয়মের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এসব দোকানে অসতর্কতা ও অবহেলা চলে আসছিল। অনেকেই অভিযোগ তুলেছিলেন, পণ্যের পেছনে মের্য়াদ উল্লেখ না থাকা বা বিদেশি পণ্যে বাংলা লেবেল না থাকায় তারা বিভ্রান্ত হচ্ছেন। এই অভিযান সেই অভিযোগের প্রেক্ষিতে সময়োচিত ব্যবস্থা বলে মনে করেন এলাকাবাসী। বিশেষ করে খাদ্যসামগ্রী সংরক্ষণে অস্বাস্থ্যকর পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি নিয়ে অনেক গ্রাহক অতীতে ক্ষোভ প্রকাশ করেছেন।
শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার ভ‚মি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ জানান, অভিযানকালে প্রতিটি দোকানের পণ্য সঠিকভাবে পরীক্ষা করে দেখা হয়। কোনো ধরণের হয়রানি ছাড়াই সতর্কতা ও আইন মেনে যথাযথ প্রক্রিয়ায় জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও জানান, ব্যবসায়ীদের প্রতি আহŸান থাকবে, তারা যেন ভোক্তার নিরাপত্তা ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে ব্যবসা পরিচালনা করেন। তিনি বলেন, আমরা শুধু জরিমানা করতে চাই না, বরং ব্যবসায়ীদের সচেতন করতে চাই যাতে ভবিষ্যতে তারা এসব অনিয়ম এড়িয়ে চলেন। ভোক্তাদের স্বার্থ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে।’
তবে স্থানীয় প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছে এবং নিয়মিত এ ধরনের তদারকি চালু রাখার দাবি।