ওসমানীনগর সংবাদদাতা
শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান। আইন শৃঙ্খলার বিভিন্ন কর্মকাÐে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ সভায় ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান কে এ সম্মাননা দেওয়া হয়েছে।
সিলেটের ডি আই জি মোহাম্মদ মুশফেকুর রুহমান কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ওসমানীনগর সার্কেলের তিন থানা (ওসমানীনগর ও বিশ্বনাথ বালাগঞ্জ) আইনশৃঙ্খলা রক্ষা অপরাধের রহস্য উদঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য আশরাফুজ্জামানকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে এবং সম্মাননাও দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, পুরস্কার পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণকে আমি কি ধরনের সেবা দিতে পেরেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার জন্য তিনি সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।




