মাছিমপুরে দু’পক্ষের মারামারিতে স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ৫

8

স্টাফ রিপোর্টার

মাছিমপুরে সিলেট ক্রীড়া কমপ্লেক্সের সামনে দু’পক্ষের মারামারিতে মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব আজিজুল ইসলাম আজিজ সহ ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যার পরে সাবেক মহিলা কাউন্সিলর রুমির স্বামী মঞ্জু ও তার ভাই দিপুর সাথে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের মহানগর শাখার সাবেক সদস্য সচিব আজিজুল ইসলাম আজিজ এর কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে দুপক্ষের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে মহানগর স্বেচ্ছাসেবক দলের মহানগর শাখার সাবেক সদস্য সচিব আজিজুল ইসলাম আজিজসহ ৫জন আহত হয়ে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।