ছাতক প্রতিনিধি
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে জেলা যুবলীগের সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন ওরফে মাহবুবকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সিকান্দর আলী, এসআই আশরাফুল, এএসআই মোহাম্মদ তোহার নেতৃত্বে একদল পুলিশ সদস্য গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে মাহবুবকে গ্রেফতার করেন।
তিনি, উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের পূর্ব চানপুর প্রকাশিত তকিপুর গ্রামের আব্দুল তাহিদের পুত্র ও সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য, ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন ওরফে মাহবুব (৩২)।
থানার সেকেন্ড অফিসার এস আই মোহাম্মদ আব্দুস ছাত্তার বলেন, থানার মামলা নং-১৫, তাং-১০.০২. ২০২৫ খ্রি, ধারা-ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎং অপঃ, ১৯৭৪ ঝবপঃরড়হ ১৫ (৩)/২৫-উ এর সন্দিগ্ধ আসামি আব্দুল্লাহ আল মামুন ওরফে মাহবুব।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে রোববার আদালতে প্রেরন করা হয়েছে।



