রমজান মাস সমাগত। রমজান মাসে পবিত্রতার নামে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন গতকাল কোর্ট পয়েন্টে জেলা কমিটির সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনু মিয়া (সাগর)-এর পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল সিলেট জেলার আহবায়ক শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, বাবনা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভ‚ইয়াসহ প্রমুখ।
নেতৃবৃন্দ রমজান মাসকে কেন্দ্র করে ছাঁটাই-নির্যাতন বন্ধের জন্য মালিকদের প্রতি আহবান জানানোর পাশাপাশি বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের ন্যায় সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নের্তৃবৃন্দদের দলীয় যোগসাজোস না করে শ্রমিকদের প্রকৃত পাওনা ও দাবির প্রেক্ষিতে ভ‚মিকা রাখার জন্য উদাত্ত আহবান জানান।







