স্টাফ রিপোর্টার
নগরীর কিনব্রিজের নিচ থেকে ভবঘুরের এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা এলাকার ভার্থখলা সংলগ্ন কিনব্রিজের নিচ থেকে এ লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে স্থানীয় সূত্রে জানা যায় নিহত ব্যক্তির নাম- নুর মোহাম্মদ শাকিল (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ সুরমা এলাকরা ভার্থখলা সংলগ্ন কিনব্রিজের নিচ থেকে এক ব্যক্তির বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। নিহতের বাড়ির ঠিকানা শনাক্তে কাজ করছে পুলিশ।







