আতিকুর রহমান, ছাতক
ছাতক পৌর এলাকার তাতিকোনা গ্রামের আমিন বাড়ির আঙ্গিনায় আদা চাষ করে সফল হয়েছে সাংবাদিক সাকির আমিন নামের এক ব্যাক্তি। ভোর থেকে সকাল দশ টা পর্যন্ত সময়টাকে কাজে লাগাতে নিজ উদোগে গত বছরে ৫০ টি বস্তায় আদা চাষ করেন। চলতি বছর উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের পরামর্শ ও সহযোগিতা নিয়ে ১০০ টি বস্তায় বাড়ির আঙ্গিনায় আদা চাষ শুরু করেন তিনি। মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাধ্যমে সিমেন্টের বস্তা সংগ্রহ করে আদা চাষ শুরু করেন। তিনি দৈনিক কালবেলা পত্রিকার ও দৈনিক জৈন্তা বার্তার উপজেলা প্রতিনিধি, পৌরসভার তাতিকোনা গ্রামের বাসিন্দা সাকির আমিন।
জুলাই থেকে ডিসেম্বর প্রর্যন্ত ৬মাস চেষ্টা করলেই প্রতি বস্তায় ৩/৪ কেজি আদা উৎপাদন করা সম্ভব। বস্তা পদ্ধতিতে আদা চাষ সম্পূর্ণ ঝুঁকি মুক্ত। অতি বৃষ্টি, খরা সহ যেকোনো প্রাকৃতিক দূর্যোগে এ আদার ক্ষতি করতে পারে না। বস্তা স্থানান্তর করা যায়। কৃষি খাতে আধুনিকতার প্রসার ঘটায় বাড়ির আঙ্গিনা, ছাদের উপর অথবা পতিত জমিতে বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে কৃষক এবং সাধারণ মানুষের। বস্তায় আদা চাষে প্রথমে মাটি, জৈব সার, ছাই, বালি, গোবর সার ও দানাদার কীটনাশক নিয়ে ভাল ভাবে মিশিয়ে নিতে হয়। তবে আদার কন্দ লাগানোর আগে ছত্রাক নাশক পানিতে শোধন করে নিলে ভাল হয়। মাটি ভর্তি বস্তায় তিন টুকরো অঙ্কুরিত আদা পুঁতে দিতে হবে। বাড়ির আঙ্গিনা আশপাশের ফাঁকা জায়গা অথবা ছাদে যেখানে খুশি এসব বস্তা রাখা যায়। প্রতি বস্তায় ৩০/৪০ টাকার মত খরচ হবে।





