আজকের বিএড পরীক্ষা স্থগিত

16

 

্কাজির বাজার ডেস্ক

ঘূর্ণিঝড় মোখার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজকের অনুষ্ঠিতব্য ২০২২ সালের বিএড প্রথম সেমিস্টারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো.আতাউর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অন্যান্য তারিখের পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী হবে। এর আগে চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় সব বোর্ডের প্রশ্ন অভিন্ন হওয়ায় আগামীকাল সোমবারের সব বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।