সুনামগঞ্জে যুবদল নেতা শাওনের গায়েবানা জানাযা

13

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় নারায়ণগঞ্জে পুলিশে গুলিত নিহত যুবদল নেতা শাওন এর গায়েবানা জানাযা সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সুনামগঞ্জ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ জানাযা অনুষ্ঠিত হয়।
উক্ত জানাযার নামাজে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল সহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি