সাজিয়া ইসলাম দিবা

12

মাঘ এলো :

পৌষের শেষে,
মাঘ এলো হেসে,
এখনো উড়ছে আকাশে পৌষ সক্রান্তির ঘুড়ি,
মন ও চাইছে আজ নীল আকাশে উড়ি,
কনকনে শীত চারিদিকে,
পথ শিশুরা সূর্যি মামার কাছে উষ্ণতা ভিক্ষা চাইছে,
সূর্যি মামা তো দেয় না দেখা মেঘের আড়ালে থাকছে,
ভালোবাসা শেষ হয়েও যেন শেষ হয় না,
মাঘের শীত বাঘের গায়ে লাগে সহজে যায় না,
সকালে ঘুম ভাঙতে চায় না,
ভাসমান মানুষেরা রাস্তায় আগুন তাপে,
স্টেশনে রাজপথে একটা কম্বলের আশায়,
গরিব মানুষেরা কিভাবে রাতের পর রাত কাটায়,
হে আল্লাহ ঠান্ডা দাও গো কমিয়ে
তোমার উষ্ণতার পরশ জড়িয়ে।
মেঘ শেষে ফাল্গুন আসুক,
বাসন্তী দোলা মনে লাগুক,
সকল দ্বন্দ্ব ও বৈষম্য দুর হয়ে যাক,
সকলের ইচ্ছে আকাঙ্খা পূর্ণতা পাক।