জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে আশঙ্কাজনক হারে বেড়ে চলছে করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা। এতে জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তবুও মানুষ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে চায় না। যে কারণে দিনে দিনে বেড়েই চলছে করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা। ক্রমান্বয়ে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে। যদিও পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকগণ সহ বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করছে।
এর মধ্যে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব অনুযায়ী ২৫ আগষ্ট বুধবার পর্যন্ত মোট আক্রান্তের মধ্যে মৃত্যু সংখ্যা বেড়ে ১৪ থেকে ১৫ জন হয়েছেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর তা নিশ্চিত করেছেন।








