অসুস্থ বিএনপি নেতা জেবুল ফাহিমকে দেখতে হাসপাতালে এমদাদ চৌধুরী

11

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন সিলেট মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জেবুল আহমদ ফাহিমকে দেখতে গেলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। গতকাল বিকেলে নগরীর একটি বেসরকারী হাসপাতালে গিয়ে তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন, আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, সহ-সাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ সাগর, সহ-সমাজসেবা সম্পাদক মফিজুর রহমান জুবেদ, সহ-যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম মখলিছ খান, ২৪নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক স্বাধীন ও ৯নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলু প্রমুখ। বিজ্ঞপ্তি