রাজীব হাসান :
তুমি নামক শব্দের কাছে
আমি বেওয়ারিশ লাশ
হাজারো স্মৃতির আড়ালে
ভিজে গেছে আকাশ।
ভুল করে পড়ে না মনে
চেহারাটা আমার
একাকিত্বে ভীর করে যায়
স্মৃতি গুলো তোমার।
তোমার মনে নেই আজ আমি
কেনো থাকবে বলো
সুখের আশায় হাতটা ছেড়ে
দুঃখ ভুলে চলো।
Kazirbazar.com
