মহিউদ্দিন বিন্ জুবায়েদ :
বই পেয়েছে খোকাখুকু
বই পেয়েছে বই..
খোলে দিবে পাঠশালা তার
করছে তাই হইচই।
মহাখুশি খোকাখুকু
পড়বে নতুন বই..
পাঠশালাতে যাবে বলে
ফুটছে মুখে খই।
বন্ধ ছিল পাঠশালা তার
বেজার ছিল মুখ..
খোলার খবর শুনে খুকুর
লাগছে মনে সুখ।
Kazirbazar.com
