বাংলা

16

রিপলু চৌধুরী

বাংলা আমার সোনার বাংলা
নদী মাতৃকা দেশ
সবুজ শ্যামল সোনার বাংলা
রূপের নাইরে শেষ।

ছয় ঋতুর মধ্যে বাংলা
ঋতুর মধ্যে প্রাণ
ঋতুর মধ্যে আছে বাংলা
বাংলা মোদের প্রাণ।

গ্রীষ্মের আগমনে ছুটে আসে
বৈশাখ জৈষ্ঠ্যমাস
ধান কেটে ধান তুলে
কৃষক ঘরে ঘরে নব্বন উল্লাস।

বর্ষার আগমনে ছুটে আসে
আষাঢ় শ্রাবণ
কানায়,কানায়, জল ধারা
বৃষ্টি পড়ে ঝনঝন।

শরৎর আগমনে ছুটে আসে
ভাদ্র আশ্বিন
শিউলি ফুল কাশবেনর ছোঁয়ায়
শরৎ হয় রঙিন।

হেমন্তের আগমনে ছুটে আসে
কার্তিক অগ্রাহায়ণ
হিম হিম কুয়াশার ছোঁয়া
নতুন ধানের গন্ধ সারাক্ষণ।

শীতের আগমনে ছুটে আসে
পৌষ মাঘ
চারদিকে প্রচন্ড কুয়াশায় ডাকা
দেখা যায় পাশের বাগ।

বসন্তের আগমনে ছুটে আসে
ফাল্গুন চৈত্র মাস
পাখি ডাকে মধুর কন্ঠে
কৃষ্ণচূড়া ছড়ায় সুবাস।