সিলেট দায়রা জজ আদালত সমূহ সহ সিলেটে সরকারি ও আধা সরকারি, স্বায়ত্বশাসিত অফিসে তৃতীয় ও চতুর্থ শ্রেণি পদে সিলেট জেলা সহ স্ব স্ব জেলার বাসিন্দাদের মধ্য হতে নিয়োগের দাবিতে গঠিত সিলেটের সামাজিক সংগঠন সমূহের সমন্বয় কমিটির উদ্যোগে পূর্ব ঘোষিত আগামীকাল ৪ নভেম্বর বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে ঐতিহাসিক কোর্ট পয়েন্টের জনসভাকে সফল করে তোলার লক্ষ্যে গতকাল ২ নভেম্বর বিকাল ৩টায় সুরমা ম্যানশনস্থ সিলেট বিভাগ গণদাবী ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রধান সমন্বয়ক সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ¦ অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের জেলা সভাপতি বদরুল ইসলাম চৌধুরী এডভোকেট, সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন জিলন, সিলেট বিভাগ উন্নয়ন ফোরামের জেলা সভাপতি আবু সালেহ চৌধুরী এডভোকেট, আমরা সিলেটি সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিয়াজ খান, সমাজসেবী কয়েছ আহমদ সাগর, সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠু প্রমুখ। বিজ্ঞপ্তি






