আশরাফ আলী চারু
টুঙ্গিপাড়ার একটি ছেলে
হীরে মানিক সোনা
তাঁর উছিলায় এই পাড়াটা
রত্নাকরে বোনা।
তার কারনেই এই পাড়াটা
আজকে সবাই চেনে
এই পাড়াতে ঘুরে কিবা
রূপ খ্যাতিও কেনে।
টুঙ্গিপাড়ার সেই ছেলেটা
সবার প্রিয় যিনি
এক নামেতে সবাই চেনে
বঙ্গবন্ধু তিনি।
Kazirbazar.com
