প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

7
বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মো: আজম খান।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে গোটাটিকরে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন ইরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মো. আজম খান। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল জলিল ময়না, সাংগঠনিক সম্পাদক আব্দুুস সালাম উজ্জ¦ল, আইন বিষয়ক সম্পাদক এড. প্রতাপ চন্দ্র নাথ, ধর্ম সম্পাদক আমিনুল হক, প্রচার সম্পাদক মোস্তাক খান, সাংস্কৃতিক সম্পাদক মইনুল হোসেন, সিনিয়র সদস্য সামসুল ইসলাম, আমিরুল আলম খান দুলাল, ফয়ছল আহমদ, আব্দুল মতিন চৌধুরী, শওকত আলী, ফজলুল হক, গিয়াস উদ্দিন, বিনেশ কর দুলু, ফয়সল মাহমুদ মগনী, জয়নাল আহমদ ঝানু, মানিক রায়, রাখাল বাবু, লক্ষণ কর, জামাল উদ্দিন, আব্দুস সালাম প্রমুখ। বিজ্ঞপ্তি