রেজাউল করিম
খোকাবাবুর সাধ জেগেছে
শিখবে সাঁতার সে,
পুকুরভরা জলের ধারে
নিয়ে যাবে কে?
জলে নেমে সাঁতার শেখা
একা যাবে না,
জলের ধারে একা যাবে
মানবে না তা মা।
ছোটমামা এবার খোকার
সঙ্গী জুটেছে,
তাইতো খোকার গোমড়ামুখে
হাসি ফুটেছে।
Kazirbazar.com
