জাফলংয়ে ট্যুরিষ্ট গাইড এন্ড হ্যান্ডবোর্ড যুব সংঘের নির্বাচন সম্পন্ন

36

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
পর্যটনকেন্দ্র জাফলংয়ে ট্যুরিষ্ট গাইড এন্ড হ্যান্ড বোট যুব সংঘের দ্বি- বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও বিপুল উৎসাহ উদ্দীপণার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ ও গণনা শেষে সভাপতি পদে সুচেন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে আমির হোসেন নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সহ-সভাপতি পদে রফিক মিয়া, সাধারণ সম্পাদক পদে আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে আলী হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক পদে সাদির মিয়া, প্রচার সম্পাদক পদে আলী হোসেন, নৌ সম্পাদক পদে নাছির আহমদ, সদস্য পদে জয়নাল আবেদীন, সাত্তার মিয়া ও জমসেদ মিয়াকে নির্বাচিত ঘোষণা করা হয়। অনুষ্ঠিত নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা হালিম আল মামুন ও প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা শাহজাহান সিরাজ।