সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রুবি ফাতেমা ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিসিক কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানার পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয় আগামী মার্চ মাসে আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীদের পক্ষে কাজ করে বিজয়ী করতে হবে। প্রতিটি উপজেলায় প্রার্থীদের সাথে যোগাযোগ করে নৌকার সমর্থনে প্রচারণার জন্য মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে আহবান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সহ-সভাপতি সালমা বাসিত, সহ-সভাপতি বেগম শামসুন্নেহার, সহ-সভাপতি বিলকিছ নুর, হেলেন আহমেদ, মাধুরী গুণ, সাজেদা পারভীন, রেহেনা পারভীন, ডা. নাজরা চৌধুরী, রওশন আরা, অঞ্জনা সরকার, রীনা তালুকদা প্রমুখ। বিজ্ঞপ্তি






