গোলাপগঞ্জে পুকুরে পড়ে প্রাণ গেলো শিশু কন্যার

40

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জের চকরিয়ায় তুহা বেগম (৩) নামে এক শিশুর পুকুরে পড়ে মৃত্যু হয়েছে। এ সময় ওই শিশুর বাবা ঘরের পাশে একটি পুকুর সেচে মাছ ধরছিলেন। মাছ ধরা দেখতে ৩বছরের শিশু তুহাকে ঘরে রেখে ওই শিশুর মা ও পরিবারের অন্যান্য সদস্যরা পুকুর পারে ছিলেন। কিছুক্ষণ পর ঘরে গিয়ে তুহাকে খুঁজেন মা। অনেক খোঁজাখুঁজির পর তুহাকে ঘরের পেছনের একটি পুকুরের পানিতে দেখতে পান মা। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ইবনেসিনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুপুর ১টা ৩০মিনিটে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সে উপজেলার সদর ইউপির চকরিয়া গ্রামের সিএনজি চালক শছুল মিয়ার ২য় কন্যা। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল ১২টায়। খবরটি নিশ্চিত করেন নিহতের চাচা গোলাপগঞ্জ আহমদ খাঁন রোডের ব্যবসায়ী ফয়ছল আহমদ। ছোট্ট ওই শিশুটি পরিবারের সকলকে সব মাতিয়ে রাখতো। তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন নিহতের মা। জানতে চাইলে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলীর সাথে আলাপ করা হলে তিনি বলেন, এটা আমাদের জানা নেই।