১৬ দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের সমাপনী

51

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ২১ অক্টোবর সমাপ্ত হলো ১৬ দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৭-এর। নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমির চিত্রশালায় বিকাল ৪টায় মোরশেদুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র অনিল বাগচীর একদিন পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্ত হয় এই উৎসবের। সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি এই শ্লোগানকে প্রতিপাদ্য করে উৎসবটির শুরু হয়েছিল গত ৬ অক্টোবর। ১৬ দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে বাছাইকৃত ৪২টি জনপ্রিয় চলচ্চিত্র প্রদর্শিত হয়। উৎসব শুরুর পর থেকে প্রতিদিনই চলচ্চিত্রপ্রেমীদের পদচারণায় মুখরিত হয় সিলেট জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। তারা উপভোগ করেছেন তাদের পছন্দের চলচ্চিত্রটি। আগত সকল দর্শকদেরই প্রত্যাশা ছিল শিল্পকলা একাডেমির এই ধরণের উদ্যোগ যেন অব্যাহত থাকে। একই সাথে এরকম একটি উদ্যোগ গ্রহণের জন্য সকলেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি