কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্য সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে এক গণমিছিলের ডাক দেয়া হয়েছে। উক্ত গণমিছিল আজ শনিবার (৪ জুলাই) বাদ আছর নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে শুরু হবে।
যথাসময়ে উপস্থিত থেকে গণমিছিলকে সফল করার জন্য ১১ দল এবং অঙ্গ ও সহযোগি সংগঠন ও সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।