রাজধানীর কিডনি হাসপাতালে চিকিৎসাধিন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খানকে দেখতে গিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।
তিনি গত বৃহস্পতিবার বিকেলে শ্রমিক নেতা ফখরুল ইসলাম খানকে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রæত সুস্থতা কামনা করে মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
প্রসঙ্গত- সম্প্রতি রাজধানীর কিডনি হাসপাতালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খানের কিডনি প্রতিস্থাপন হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির পথে। ফখরুল ইসলাম খান তার পূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি









